Friday, 31 July 2015

বর্ষামঙ্গল



ওই আসে ওই অতি ভৈরব হরষে
জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে
ঘন গৌরবে নবযৌবনা বরষা
শ্যাম গম্ভীর সরসা।
গুরু গর্জনে নীপ মঞ্জরী শিহরে
শিখীদম্পতি কেকাকল্লোলে বিহরে।
দিগবধূচিতহরষা
ঘন গৌরবে আসে উন্মাদ বরষা।
……….

আজ ঘুম ভাঙল সময়ের অনেকটা আগেই, শীত শীত করছিল বলে। উঠে ব্যালকনির দরজাটা খুলতেই মনটা খুশীতে ভরে গেলো – চারিদিকে জল থইথই, শুধু বড় বড় ঘাসের ডগাগুলো আন্দোলিত বৃষ্টির তালে তালে। জলের উপর জলের নিবিড় আলপনা- অবিরাম অদ্ভুত ছন্দে হিল্লোলিত রাধাচূড়া, জারুল শাখা। চেয়ার নিয়ে বারান্দায় বসলাম, হাওয়ায় উড়ে আসা বারিবিন্দু আমার পা থেকে মাথা পর্যন্ত পরম যত্নে মুছে দিয়ে গেলো বিগত রাতের ছোট ছোট দুঃস্বপ্ন গুলোকে। আকাশ জুরে আরও কালো মেঘের সম্ভার, বাতাসের বেগও ধীরে ধীরে বাড়ছে।

No comments:

Post a Comment