Friday, 31 July 2015

ক্যাম্পাসে...



ক্লাসের সাইরেন শব্দে ঘুম ভাঙ্গা চোখে
চেয়ে দেখি গঙ্গার বুকে কমলা রঙের রোদ,
ধীর লয়ে বয়ে চলা জাহাজ মাস্তুল
বিগত রাতের সব অনাসৃষ্টি এদিক ওদিক-
ছড়ানো তাস, পোড়া সিগারেট, উচ্ছিষ্ট চাট
সপ্তাহে একবার ধোয়া জিন্সের প্যান্ট
আর বালিসের নিচে খুজে পাওয়া টিশার্ট,
পড়ি মড়ি ছুট লাগাই ক্লাসের উদ্দেশ্যে
মাথামুণ্ডু হীন সব কঠিন ইকুয়েশান
ফ্যানের ব্লেডের সাথে পাক খেতে খেতে
উড়ে চলে যায় সব আমার অজ্ঞাতে,
খাতার পাতায় তখন আঁকিবুঁকি কাটি
দুপুরের সাইরেন ভাত ঘুম করে মাটি
মেকানিক্স টিচার যেন ঘুম পারানি পিসি
খোলা জানালা পথে গাছ গাছালির ফাঁক দিয়ে
উড়ে আসে এলোমেলো করে দেয়া দখিনা বাতাস
শুনতে পাই সব মহাবৃক্ষের আহবান বানী,
বোটানিক্যাল গার্ডেনে তখন আনমনে ঘুরি
কান পেতে শুনি পাখিদের ডাক, পাতার মর্মরধ্বনি
লাভারস লেনের পানে পিপাসিত পরানে তাকাই
প্রথম যৌবন প্লাবন দিনের সাক্ষী এরাই-
আমার ক্যাম্পাস, হোস্টেলের ঘর, ওভালের ঘাস
আর না বুঝে করা আবেগের ছাত্র রাজনীতি,
এখন হাতরে বেরাই সেই সব স্মৃতি।।

No comments:

Post a Comment