Friday, 31 July 2015

ফেসবুক



ভালো থাকার অভিনয় করতে করতে এক সময় আমরা ভাবতে থাকি সত্যিই ভালো আছি। আজকাল আবার লুকোনোর জায়গা বা সুযোগ কোনটাই নেই, শুধু প্রকাশ আর প্রকাশ, মনের দুর্ভেদ্য কোণ গুলোতেও স্যাটেলাইট সার্চ। আয়েশ করে অতীতের কষ্ট চর্বণ করার উপায়টুকু নেই! আর তো মনে হয় না ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’ বা নব বরষায় হৃদয় নাচে না ময়ূরের মতো। তবে কি ‘বড়’ হলে এম্নিপানা হয়? নাকি বুড়োটে ঘষা কাঁচের ছানি জমছে মনে? এমনি হতচ্ছারা চিন্তা ভাবনা গুলো, যে সেগুলোও ফাটা শিমুল বীজের ছড়ানো তুলোর মতো এদিক ওদিক ছোটে, গুছিয়ে দানাও বাধতে পারে না। অতএব স্নায়ুসুত্র গুলোর উপর চাপ না বাড়িয়ে ভালো থাকার রঙিন চশমা পরেই থাকি... 

No comments:

Post a Comment